• ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ , ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ৯ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

বিশ্বকাপে প্রথম ম্যাচ থেকেই খেলবেন সাকিব

bijoy71news
প্রকাশিত সেপ্টেম্বর ৩০, ২০২৩
বিশ্বকাপে প্রথম ম্যাচ থেকেই খেলবেন সাকিব

বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচকে সামনে রেখে অনুশীলন করতে গিয়েই চোটে পড়া সাকিবের আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ খেলা নিয়ে সংশয় দেখা দিয়েছিল। এবার সেই সংশয় কেটেছে। বিশ্বকাপে প্রথম ম্যাচ থেকেই খেলবেন টাইগার দলনেতা। একটি অনলাইন সংবাদমাধ্যমকে এমনটিই জানিয়েছেন টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন।

খালেদ মাহমুদ সুজন বলেন, ‘সাকিবের ইনজুরি মোটেও গুরুতর কিছু না। বিশ্বকাপের প্রথম ম্যাচের আগেই সে পুরোপুরি ফিট হয়ে যাবে।’

গোহাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচের আগে নিজেদের ঝাঁলিয়ে নিতে অনুশীলনে নেমেছিলো পুরো দল। সেখানে ছিলেন সাকিবও। এক পর্যায়ে ফুটবল খেলে দলের সদস্যরা। আর ফুটবল খেলতে গিয়েই চোট পান বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তাতেই দুঃসংবাদ পেয়েছিল টাইগার শিবির।

চোট পেয়েছেন বলেই শ্রীলঙ্কার বিপক্ষে প্রস্তুতি ম্যাচে খেলেননি টাইগার দলনেতা। এদিন বিশ্রামে রাখা হয় মোস্তাফিজুর রহমান ও অনফর্মে থাকা নাজমুল হোসেন শান্তকেও। তবে তাতে দলে কোনো সমস্যা হয়নি। মেহেদি হাসান মিরাজের নেতৃত্বে সাকিববিহীন ম্যাচে দাপুটে জয় পেয়েছে বাংলাদেশ।