• ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৫শে শাবান, ১৪৪৭ হিজরি

পূর্বধলায় নৌকার মনোনয়নপ্রত্যাশী ড. নাদিয়া বিনতে আমিনের পথসভা অনুষ্ঠিত

bijoy71news
প্রকাশিত সেপ্টেম্বর ৩০, ২০২৩
পূর্বধলায় নৌকার মনোনয়নপ্রত্যাশী ড. নাদিয়া বিনতে আমিনের পথসভা অনুষ্ঠিত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পূর্বধলা উপজেলায় (নেত্রকোণা-৫) পথসভা করেছেন আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী এফবিসিসিআইয়ের সাবেক পরিচালক ড. নাদিয়া বিনতে আমিন সিআইপি।

গত শুক্রবার বিকালে উপজেলার ধলামুলগাও ইউনিয়নের ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে শালদিঘা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে এ পথসভা অনুষ্ঠিত হয়।

পথসভায় প্রধান বক্তা হিসেবে তিনি আওয়ামী লীগ সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরেন।

ধলামূলগাও ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. আবু সিদ্দিক আহমেদের সভাপতিত্বে এবং ইউনিয়ন যুবলীগ সভাপতি লুৎফর রহমানের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বেস্ট লাইফ ইনস্যুরেন্স লিমিটেডের নেত্রকোণা জোন ইনচার্জ ও ঠাকুরাকোণা ইউনিয়ন আওয়ামীলী গের সাধারণ সম্পাদক মাসুম হাসান জামাল, ধলামূলগাও ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. আনোয়ারুল ইসলাম, পূর্বধলা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নজরুল ইসলাম, ধলামূগাও ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মো. এনামুল হক, ছাত্রলীগ নেতা মো. শহিদুল ইসলাম মামুনসহ ইউনিয়ন আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

পথসভা শেষে সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে পথচারী ও বাজারের দোকানে দোকানে লিফলেট বিতরণ করেন ড. নাদিয়া বিনতে আমিন।