• ৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৮ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

মাছের ঘেরে মিললো লা শ

bijoy71news
প্রকাশিত সেপ্টেম্বর ৩০, ২০২৩
মাছের ঘেরে মিললো লা শ

সিলেটের জকিগঞ্জে মাছের ঘেরে থেকে অজ্ঞাত এক ব্যক্তির (২৮) লাশ উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ জানায়, শুক্রবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে একজন পথচারী ৯৯৯ কল দিয়ে খবর দেন জকিগঞ্জ-আটগ্রাম সড়কের রতনগঞ্জ এলাকায় সড়কের পাশের মাছে ঘেরে একটি লাশ ভেসে উঠেছে।

খবর পেয়ে ওসি মো. জাবেদ মাসুদের নেতৃত্বে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে লাশটি উদ্ধার করা হয়। নিহতের পরনে রশি দিয়ে বাঁধা প্যান্ট, গায়ে নীল রঙের শার্ট।

প্রাথমিকভাবে শরীরের কাপড় দেখে ওই ব্যক্তি মানসিক রোগী হতে পারে বলে ধারণা করছে পুলিশ। পুলিশ আরও জানায় শরীরের কোথাও আঘাতের চিহ্ন নেই।

জকিগঞ্জ থানার ওসি মো. জাবেদ মাসুদ জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী হাসপাতাল মর্গে পাঠানো হবে। লাশের পরিচয় সনাক্তের চেষ্টা চলছে।