• ৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৮ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

সিলেটের চেঙ্গেরখাল নদীতে পড়ে শিশুর মৃ ত্যু

bijoy71news
প্রকাশিত সেপ্টেম্বর ২৯, ২০২৩
সিলেটের চেঙ্গেরখাল নদীতে পড়ে শিশুর মৃ ত্যু

সিলেটের গোয়াইনঘাট উপজেলার সালুটিকর চেঙ্গেরখাল নদীতে পড়ে সামির মিয়ার (১২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৯ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫ টার দিকে চেঙ্গেরখাল নদীতে পড়ে বলে জানান তার স্বজনদেরা। সামির নরসিংদী জেলার সদর উপজেলার নবীপুর গ্রামের ইউসুফ মিয়ার ছেলে।

মৃত্যু শিশুটির মামা মাসুদ জানান, প্রতিদিনের ন্যায় আজ মাগরিবের নামাজের কথা বলে বাসা থেকে বের হয়। বিকাল সাড়ে ৫ টার দিকে চেঙ্গেরখাল নদীতে পাড়ে যায় শিশুটি। খবর পেয়ে আশপাশের লোকজন জাল দিয়ে চেঙ্গেরখাল নদীতে থেকে সন্ধ্যা সাড়ে ৬ টায় সামিরের মরদেহ উদ্ধার করেন।

খবর পেয়ে সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর নির্মল চন্দ্র দেব তাৎক্ষণিক ভাবে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করেন।

এ বিষয়ে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ কেএম নজরুল ইসলাম বলেন, সালুটিকর এলাকায় চেঙ্গেরখাল নদীর পানিতে পড়ে একটি শিশু মারা যাওয়ার খবর পেয়েছি। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।