• ২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১২ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

মাথা ফেটে ঝরছে রক্ত, হঠাৎ লাইভে এসে কাঁদলেন সিদ্দিকের সাবেক স্ত্রী

bijoy71news
প্রকাশিত সেপ্টেম্বর ২৯, ২০২৩

মাথা ফেটে বের হওয়া রক্তে ভিজে আছে মুখের একপাশ ও গলা। বৃহস্পতিবার রাত ১১টার পরপরই নিজের এমন অবস্থা নিয়ে নিজের ফেসবুক আইডি থেকে লাইভে এসে অঝোরে কাঁদলেন অভিনেতা সিদ্দিকুর রহমানের সাবেক স্ত্রী মডেল-অভিনেত্রী মারিয়া মিম।

তবে কে বা কারা তার মাথা ফাটিয়েছেন তা তাৎক্ষণিক জানা যায়নি। প্রসঙ্গে জানতে মিমকে একাধিকবার ফোন দেওয়া হলেও তার সাড়া পাওয়া যায়নি।

বাংলাদেশি বংশোদ্ভূত মারিয়া মিম স্পেনের নাগরিক। ২০১২ সালে অভিনেতা সিদ্দিকের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। ২০১৩ সালে এই সংসার আলো করে জন্ম নেয় এ দম্পতির প্রথম সন্তান আরশ হোসেন। ভালোবেসে সিদ্দিককে বিয়ে করলেও ২০১৯ সালের শেষের দিকে ডিভোর্স হয় তাদের।

তবে বিচ্ছেদ হলেও,একমাত্র সন্তান আরশকে কেন্দ্র করে দীর্ঘদিন সাবেক স্বামীর সঙ্গে দ্বন্দ্ব চলছে মিমের বলে জানা গেছে।