• ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

পবিপ্রবিতে ঘাসফুল বিদ্যালয়ের একযুগ পূর্তি

bijoy71news
প্রকাশিত সেপ্টেম্বর ২৮, ২০২৩

নানা আয়োজনের মধ্যদিয়ে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আশেপাশের সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষায় কাজ করা সংগঠন ‘ঘাসফুল বিদ্যালয়’ এর একযুগ পূর্তি উদযাপিত হয়েছে।

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে কেক কেটে একযুগ পূর্তি উদযাপন করা হয়। পরে বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য দেন ঘাসফুল বিদ্যালয়ের সভাপতি মিতু দত্ত ও অন্যান্য ছাত্র উপদেষ্টারা।

এ সময় প্রধান অতিথি ছিলেন কৃষি অনুষদের অধ্যাপক ড. গোপাল সাহা এবং ব্যবসায় প্রশাসন অনুষদের সহকারী অধ্যাপক মো. তরিকুল ইসলাম।