• ৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৮ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

সিলেটে রাস্তার পাশে লা শ

bijoy71news
প্রকাশিত সেপ্টেম্বর ২৮, ২০২৩

সিলেট মহানগরের বন্দরবাজার এলাকার রংমহল টাওয়ারের পাশে রাস্তায় একটি লাশ পাওয়া গেছে। বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) বেলা ২টার দিকে স্থানীয় ব্যবসায়ীরা মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন।

ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, লাশটি ৬০-৬৫ বছর বয়েসি একজন পুুরুষের। মরদেহ একটি মশারি দিয়ে ঢাকা।

স্থানীয় ব্যবসায়ীরা জানিয়েছেন, মারা যাওয়া লোকটি কয়েকদিন ধরে রংমহল টাওয়ারের আশপাশে ফুটপাতে অথবা রাস্তায় রাত কাটায়। দেখতে মনে হয়েছে মানসিক ভারসাম্যহীন। আজ (বৃহস্পতিবার) বেলা ২টার দিকে রাস্তার পাশে ওই ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে তারা পুলিশে খবর দেন।

সিলেট কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) সুমন কুমার চৌধুরী বলেন- খবর পেয়ে আমাদের টিম ঘটনাস্থলে যাচ্ছে।