বিশিষ্ট কবি, সাংবাদিক, গবেষক, শিক্ষানুরাগী রাজনৈতিক ব্যক্তিত্ব, সিলেটের বালাগঞ্জ সরকারি কলেজ ও গোয়ালাবাজার আদর্শ সরকারি মহিলা কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মহিউদ্দিন শীরুর ১৪তম মৃত্যুবাষিকী আজ সোমবার (২৫ সেপ্টেম্বর)।
দিবসটি যথাযোগ্য মর্যাদার সাথে পালনের লক্ষ্যে মহউদ্দিন শীরু স্মৃতি পরিষদ ও পরিবারের পক্ষ থেকে মরহুমের আত্মার মাগফেরাত কামনায় খতমে কুরআন ও বাদ আছর হযরত শাহজালাল রহ. মাজার জামে মসজিদে মিলাদ-দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
পরে তাঁর কবর জিয়ারত করা হবে এবং বাদ মাগরিব মরহুমের বঙ্গবীর আবাসিক এলাকা ধোপাদিঘির পূর্বপাড়স্থ নিজ বাসভবনে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হবে।
কর্মসূচিগুলোতে সংশ্লিষ্ট সবাইকে অংশগ্রহণের অনুরোধ জানিয়েছেন মরহুমের সহধর্মিনী, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি ও মহউদ্দিন শীরু স্মৃতি পরিষদের সভাপতি হাসিনা বেগম।