• ৪ঠা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২১শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৬ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

সিলেটে হু হু করে ঢুকছে ভারতীয় চিনি, এবার ৯৭ বস্তা জব্দ

bijoy71news
প্রকাশিত সেপ্টেম্বর ২৩, ২০২৩
সিলেটে হু হু করে ঢুকছে ভারতীয় চিনি, এবার ৯৭ বস্তা জব্দ

সিলেটে কিছুতেই থামানো যাচ্ছে না অবৈধ পথে ভারতীয় চিনির প্রবেশ। প্রায় প্রতিদিনই সিলেট বিভাগের কোনো না কোনো স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে জব্দ হচ্ছে এসব চিনি, আটক হচ্ছেন চোরাকারবারিরা।

এবার সিলেট জেলার জৈন্তাপুরে ৯৭ বস্তা চিনি জব্দ করেছে থানাপুলিশ।

জেলার সহকারি পুলিশ সুপার (মিডিয়া ফোকাল পয়েন্ট কর্মকর্তা) মো. সম্রাট তালুকদার জানান- গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার (২২ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে জৈন্তাপুর উপজেলার চিকনাগুল ইউনিয়নের কহাইগড় গ্রামের জাহাঙ্গীর আলমের বাড়ির পিছনে ধানি জমি থেকে ভারতীয় ৯৭ বস্তা চিনি জব্দ করে থানাপুলিশ।

তবে এসময় কাউকে আটক করা যায়নি। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।