• ৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৮ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

ঝড়-বৃষ্টির আভাস সিলেট অঞ্চলে

bijoy71news
প্রকাশিত সেপ্টেম্বর ২৩, ২০২৩
ঝড়-বৃষ্টির আভাস সিলেট অঞ্চলে

সিলেটসহ দেশের ১৮ জেলায় ৬০ কিলোমিটার বেগে বজ্রবৃষ্টিসহ ঝড় বয়ে যেতে পারে। আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এতে বলা হয়, সিলেট, রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাংগাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলসমূহের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্বদিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

বঙ্গোপসাগরে সৃষ্ট হওয়া লঘুচাপ এবং মৌসুমি বায়ু প্রভাব বিস্তার করায় তিন দিন সারাদেশে কমবেশি বৃষ্টিপাত হবে বলে গত বুধবার জানিয়েছিল আবহাওয়া অধিদপ্তর। এরপর বৃহস্পতিবার সকাল থেকেই সিলেট বিভাগসহ অন্যান্য বিভাগে কমবেশি বৃষ্টি হয়।

আবহাওয়া অধিদপ্তর বলছে, সেপ্টেম্বর মাসের বাকি দিনগুলোতেও সারাদেশে কম-বেশি বৃষ্টি থাকবে।