• ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৪শে শাবান, ১৪৪৭ হিজরি

আলী আহমদকে কারাগারে প্রেরণে সিলেট বিভাগ ছাত্রদলের নিন্দা

bijoy71news
প্রকাশিত সেপ্টেম্বর ২৫, ২০১৮

সিলেট জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আলী আহমদকে কারাগারে প্রেরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিলেট বিভাগ ছাত্রদলের নেতৃবৃন্দ।
২৫ সেপ্টেম্বর মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ- সভাপতি (সিলেট বিভাগ) মাহবুবুল হক চৌধুরী ও ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ সাধারন সম্পাদক আহমেদ চৌধুরী ফয়েজ বলেন, বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উপর যতই নির্যাতন জুলুম অত্যাচার হামলা হামলা হোক না কেন আমরা আমাদের গণতান্ত্রিক আন্দোলন চালিয়ে যাব। বিএনপি কারো রক্তচক্ষুকে ভয় করে না। যত মামলা হামলা হবে আন্দোলন তত বেগবান হবে। নেতৃবৃন্দ বলেন- সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদকে কারাগারে আটকে রেখে জনগণের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলন থামিয়ে রাখা যাবে। বাকশালী এ সরকারের পতনের আর বেশি দিন সময় নেই। জনগণ তাদের আস্তকুড়ে ছুড়ে ফেলবে। নেতৃবৃন্দ আলী আহমদসহ কারাগারে আটক বিএনপি অঙ্গসংগঠনের সকল নেতৃবৃন্দের নিঃশর্ত মুক্তির দাবী জানান।