কালিঘাটের শ্রমিক কল্যান সংস্থার উদ্যোগে ১৪নং ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলাম মুনিমকে ৩য় বারের মত নির্বাচিত হওয়ায় সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানটি নগরীর কালীঘাটস্থ অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে শ্রমিক কল্যান সংস্থার সভাপতি ইব্রাহিম এর সভাপতিত্বে ও ডা. কাদের বেগের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ১৪নং ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলাম মুনিম। প্রধান অতিথি মুনিম বক্তব্যে বলেন, কালিঘাট এলাকায় অনেক কাজ সিটি কর্পোরেশনে টেন্ডার পাশ হয়েছে এবং আপনাদের সুবির্ধাতে দুটিঘাট নির্মিত হবে। এছাড়াও পক্রিয়াদিন রয়েছে আরো অনেক কাজ যা সম্পন্ন হয়ে যাবে। তিনি আরোও বলেন সার্কিট হাউস থেকে মাছিমপুর পর্যন্ত ওয়াক এওয়ের কাজ পরিকল্পনা চলছে যা অতি শিগ্রই বাস্তবায়ন হবে। এলাকায় খেলার মাঠের ব্যবস্থা করে দেওয়া হবে। সরকারী জায়গা কাউকে দখল করতে দেওয়া হবে না। কালীঘাটে ব্যবসায়ীদের জন্য একটি আধুনিক ডাস্টবিন স্থাপন করা হবে মেয়র মহোদয়কে সাথে নিয়ে। দীর্ঘদিন ধরে পানির সমস্যায় জর্জরিত সেজন্য ২শতক জায়গার উপর দুটি টিবউওয়েল স্থাপন করা হয়েছে যা অনেকেই এর সুফল পাচ্ছেন। ইতোমধ্যে, ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট কাজ চলছে কাজ হওয়ার পরপরই আপনাদের পানির চাহিদা পুরণ হয়ে যাবে। মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের জায়গা এখানে হবে না। আমারা সবাই ঐক্যবদ্ধ হয়ে এদেরকে প্রতিহত করব। অন্যায় কোন কাজ বরদাশ করব না। অপরাধী যেই হোক তাকে শাস্তি ভোগ করতে হবে। আপনাদেরকে সাথে নিয়ে একটি আধুনিক ও শান্তির ওয়ার্ড গঠনে কাজ করে যাব। এসময় মহিলা কাউন্সিলর শাহানা আক্তার শানুকেও সংবর্ধনা প্রদান করা হয়। এতে বক্তব্য রাখেন মহিলা কাউন্সিলর শাহানা আক্তার সানু। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- শ্রমিক কল্যান সংস্থার সাধারণ সম্পাদক লিঠন আহমদ, সহ সাধারণ সম্পাদক খন্দকার নাছির উদ্দিন, শিক্ষা সম্পাদক বাদল মিয়া, আনিছ খান, আবু হানিফ, বাহার মিয়া, আব্দুর রহমান ভুইয়া, জাবেদ আহমদ, নুর হোসেন, জনি প্রমুখ।