• ৪ঠা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২১শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৬ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

কোম্পানীগঞ্জে ঘরের ভিতর মিললো তরুণীর মরদেহ

bijoy71news
প্রকাশিত সেপ্টেম্বর ২১, ২০২৩
কোম্পানীগঞ্জে ঘরের ভিতর মিললো তরুণীর মরদেহ

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার দক্ষিণ বুড়দেও গ্রামে গলায় ফাঁস দিয়ে ইসফা জাহান রেমী (১৮) নামে এক তরুণীর মৃত্যুর খবর পাওয়া গেছে। সে ঐ গ্রামের আব্দুস সালাম (মেম্বার) এর মেয়ে।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) তার নিজ ঘরে এ ঘটনা ঘটে।

পুলিশ ও পরিবার সুত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল ৮টায় রেমী নিজ ঘরে যায়। এর পর আর কেউ তার খোঁজ নেয়নি। দুপুর ১২টায় তার খোঁজ নিতে পরিবারের সদস্যরা ঘরে গেলে ফ্যানের সাথে ওড়না প্যাচিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় লাশ দেখতে পান।