• ৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৯শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

সুরমায় ভেসে আসলো অজ্ঞাত ব্যক্তির ম র দেহ

bijoy71news
প্রকাশিত সেপ্টেম্বর ২১, ২০২৩
সুরমায় ভেসে আসলো অজ্ঞাত ব্যক্তির ম র দেহ

ছাতকের সুরমা নদীর শাখা ভটেরখাল থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সকালে উপজেলার গোবিন্দগঞ্জ ভটেরখালে (সাদা পুলের মুখ) অজ্ঞাত মধ্যবয়সী এক ব্যাক্তির মরদেহ ভেসে আসতে দেখলে স্থানীয় লোকজন থানা পুলিশকে জানায়।

পরে, পুলিশ এসে মরদেহ উদ্ধার করে সুনামগঞ্জে ময়নাতদন্তের জন্য প্রেরণ করে।
ছাতক থানার ওসি শাহ আলম জানান, মরদেহ সুনামগঞ্জে প্রেরণ করেছি। রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর কারন জানা যাবে। অজ্ঞাত ব্যাক্তির এখনো পরিচয় পাওয়া যায়নি।