• ৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৯শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

সিলেটে ঘরের ভিতর মিললো তরুনীর মরদেহ

bijoy71news
প্রকাশিত সেপ্টেম্বর ১৭, ২০২৩
সিলেটে ঘরের ভিতর মিললো তরুনীর মরদেহ

সিলেটের শাহপরানে এলাকা থেকে ফাহিমা বেগম (২৩) নামে এক তরুনীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে শাহপরান থানাধীন নিপবন মনিপুরী পাড়া আবাসিক এলাকা থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।

ফাহিমা শাহপরান থানার মৃত শহিদ মিয়ার মেয়ে।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার দুপুরে খবর পেয়ে শাহপরান থান পুলিশ বন্ধ ঘরের চৌকাঠের সাথে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ফাহিমাকে উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতা‌লের ম‌র্গে প্রেরণ করা হয়।

সিলেট শাহপরান (রহ.) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) আবুল খায়ের বিষয়টি নিশ্চিত করেন।