• ৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৮ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড ২০১৮ সিলেটে জেলা এক্টিভেশন মঙ্গলবার

bijoy71news
প্রকাশিত সেপ্টেম্বর ২৪, ২০১৮

জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড ২০১৮ এর জাতীয় অনুষ্ঠানের পূর্বে সিলেটে জেলা পর্যায়ে ২৫ই সেপ্টেম্বর মঙ্গলবার রিকাবিবাজার জেলা স্টেডিয়াম সংলগ্ন মোহাম্মদ আলী জিমনেশিয়াম এর সামনে দিনব্যাপী জেলা এক্টিভেশন এবং বিভিন্ন সামাজিক সংগঠনের রেজিষ্ট্রেশন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানটি সকাল ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলবে। উক্ত অনুষ্ঠানে উপস্থিত তরুণদের অংশগ্রহণে বিকেল সাড়ে ৩টায় “লেটস টক” শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করা হবে এবং বিকেল সাড়ে ৫টায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
এতে সকলকে যথা সময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন ইয়াং বাংলা সিআরআই-এর আঞ্চলিক প্রতিনিধি শাহান আহমদ।
উল্লেখ্য, তরুণদের অনুপ্রাণিত করতে ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে বিভিন্ন ক্ষেত্রে তাদের অবদানের স্বীকৃতি স্বরূপ ইয়াং বাংলা ২০১৫ সাল থেকে জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড পুরষ্কার প্রদান করে আসছে। এরই ধারাবাহিকতায় এ বছরও জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড প্রদান করা হবে। বিজয়ীদের হাতে অ্যাওয়ার্ড তুলে দেবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা জনাব সজীব ওয়াজেদ।