• ৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৮ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

জৈন্তাপুর উপজেলা যুবলীগের আহবায়কের অপসারণ ও অবৈধ কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল

bijoy71news
প্রকাশিত সেপ্টেম্বর ২০, ২০১৮

জৈন্তাপুর উপজেলা যুবলীগের আহবায়কের অপসারণ ও অবৈধ কমিটি বাতিলের দাবিতে চিকনাগুল ইউনিয়ন যুবলীগের উদ্যোগে ২০ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেল ৫টায় এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্টিত হয়। হজরত শাহজালাল (রহ) কলেজ গেইট থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে চিকনাগুল বাজারে এক বিক্ষোভ সমাবেশে মিলিত হয়।
যুবলীগ নেতা এস. কে কামালের সভাপতিত্বে ও সাহেদ আহমেদ নাবিলের পরিচালনায় বক্তারা বলেন বিএনপি-জামাত এর এজেন্ট, ৯৬ সালে আওয়ামী লীগের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী, দুর্নীতিবাজ জৈন্তাপুর উপজেলা যুবলীগের আহবায়কের অপসারণ করা না হলে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে এবং এই দুর্নীতিবাজ ও দল বিরোধী আহবায়ক কর্তৃক ঘোষিত চিকনাগুল ইউনিয়ন যুবলীগের অবৈধ কমিটি বাতিলের আহ্বান জানান।
সমাবেশে বক্তব্য রাখেন যুবলীগ নেতা সেলিম আহমদ, সেবুল দেব নাথ, রমিজ উদ্দিন, আব্দুল আলিম, সেলিম উদ্দিন, কামরুল ইসলাম বুলবুল, সাগর দেব নাথ, বাদশা মিয়া, নেকতার আহমদ, রিয়াজ উদ্দীন, রুবেল আহমদ, মিলাদ, হাসান প্রমুখ।