• ৪ঠা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২১শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৬ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

প্রাইভেটকারের ভিতর মিললো ২৯৭টি ভারতীয় মোবাইল, আটক ১

bijoy71news
প্রকাশিত সেপ্টেম্বর ১৩, ২০২৩
প্রাইভেটকারের ভিতর মিললো ২৯৭টি ভারতীয় মোবাইল, আটক ১

সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুরে চেকপোস্ট বসিয়ে ২৯৭টি ভারতীয় মোবাইল ফোন সেট জব্দ করেছে থানাপুলিশ। এসময় একটি প্রাইভেটকার জব্দ এবং একজনকে আটক করা হয়।

বুধবার (১৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুর উপজেলার কাটাগাঙ এলাকায় এ ঘটনা ঘটে।

আটক ব্যক্তির নাম ইউসুফ আলী (৪০)। তিনি গোয়াইনঘাট উপজেলার নলজুরী গ্রামের ইয়াকুব আলীর ছেলে।

তথ্যগুলো সিলেটভিউ-কে নিশ্চিত করেছেন সিলেট জেলা পুলিশের সহকারি পুলিশ সুপার (মিডিয়া ফোকাল পয়েন্ট কর্মকর্তা) মো. সম্রাট তালুকদার।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সূত্রে খবর পেয়ে বুধবার সকাল সাড়ে ৭টায় কাটাগাঙ এলাকায় চেকপোস্ট বসিয়ে একটি প্রাইভেটকার (সিলেট-খ ১১-০২৯৬) তল্লাশি করে ভারতীয় মোবাইলের এই চালান জব্দ করে জৈন্তাপুর থানাপুলিশ।

ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের নতুন ও ব্যবহৃত ২৯৭টি স্মার্ট ফোন চারটি কার্টনে প্যাকিং করে রাখা ছিলো। পুলিশ ধারণা করছে- সিলেটসহ বিভিন্ন স্থানে মোবাইলের দোকানে বিক্রির জন্য এগুলো অবৈধভাবে নিয়ে আসা হয়েছিলো।

এ ঘটনায় ইউসুফ আলীর বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।