সিলেট নগরীর টুকেরবাজার এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হচ্ছে। বুধবার (১৩ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হকের নেতৃত্বে এ অভিযান চলছে।
উচ্ছেদ অভিযান চলাকালে সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক বলেন, টুকেরবাজার এলাকায় সড়কের দু’পাশের অবৈধ স্থাপনা শতাধিক দোকানপাট উচ্ছেদ করা হচ্ছে। আজ টুকের বাজার থেকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামন পর্যন্ত অভিযান চলবে।
এসব এলাকার লোকদের ৬ মাস আগেই নোটিশ ও মাইকিং করা হয়েছিল তবুও তাদের টনক নড়েনি। তাই এই উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে ।
অভিযানে সিটি কর্পোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মতিউর রহমান খান, প্রধান সম্পত্তি কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বিশ্বজিৎ দেব উপস্থিত আছেন।