• ৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৯শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

সিলেটে আলেমের বাড়িতে ডাকাতদের হানা

bijoy71news
প্রকাশিত সেপ্টেম্বর ১১, ২০২৩
সিলেটে আলেমের বাড়িতে ডাকাতদের হানা

সিলেটের দক্ষিণ সুরমায় এক আলেমের বাড়িতে ডাকাতরা হানা দিয়েছে। সোমবার (১১ সেপ্টেম্বর) ভোররাত ৪টার দিকে দক্ষিণ সুরমার গোপশহর এলাকার মাওলানা ইউসুফ আলীর বাড়িতে ৯-১০ জনের মুখোশ পরা ডাকত দল হানা দেয়।

এসময় ডাকাতরা ইউসুফ, তার মা ও স্ত্রী এবং দুই ভাইকে বেধড়ক মারধর করে। আহত ইউসুফ আলী ও তার দুই ভাই হাসপাতালে চিকিৎসাধীন।

খবর পেয়ে সোমবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছে থানপুলিশের একটি দল।

বিষয়টি নিশ্চিত করে দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুদ্দোহা (পিপিএম) বলেন- ঘরের সামনের দরজা ভেঙে ডাকাত দল ওই ব্যক্তির ঘরে প্রবেশ করে তাদের মারধর করেছে এবং মোবাইল ফোনসহ কিছু মালামাল লুট করেছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে। ডাকাতদের ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ।