• ৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৯শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

সিলেটরাস্তা পেরোনোর সময় প্রাইভেটকার চাপায় প্রাণ গেলো

bijoy71news
প্রকাশিত সেপ্টেম্বর ১০, ২০২৩
সিলেটরাস্তা পেরোনোর সময় প্রাইভেটকার চাপায় প্রাণ গেলো

সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগরে রাস্তা পার হওয়ার সময় প্রাইভেট কার চাপায় মা ও ছেলে নিহত হয়েছেন।

রোববার (১০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের তাজপুর এলাকার ইলাশপুরের ভার্ড চক্ষু হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- দক্ষিণ সুরমা উপজেলার কামালবাজার এলাকার শুক্কুর আলীর স্ত্রী সালাম বেগম (৫২) ও তার ছেলে আব্দুল কাইয়ুম (৩২)। তারা ভার্ড চক্ষু হাসপাতালের পাশে একটি বাসায় ভাড়া থাকতেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সিলেট থেকে ছেড়ে যাওয়া প্রাইভেটকারটি রাত সাড়ে আটটার দিকে ভার্ড চক্ষু হাসপাতালের সামনে দিয়ে যাচ্ছিলো। এসময় হেঁটে মহাসড়ক পার হচ্ছিলেন সালমা ও কাইয়ুম। রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী প্রাইভেটকারীটি তাদের চাপা দেয়। ঘটনাস্থলেই তারা নিহত হন।

সিলেট জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (গণমাধ্যম) মো.সম্রাট তালুকদার জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও তাজপুর ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল হাসপাতলে প্রেরণ করেছে।