• ৪ঠা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২১শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৬ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

সিলেটে ফের ভূমিকম্প

bijoy71news
প্রকাশিত সেপ্টেম্বর ৯, ২০২৩
সিলেটে ফের ভূমিকম্প

সিলেটে ফের ভূমিকম্প অনুভূত হয়েছে। শনিবার (৯ সেপ্টেম্বর) বিকাল ৪টা ১৮ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়।

৪.৪ মাত্রার এই কম্পনের উৎপত্তিস্থল সিলেটের পার্শ্ববর্তী ভারতের আসাম রাজ্যের খাছাড় এলাকা।

এ ভূমিকম্পে সিলেটে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে ভূমিকম্পের সময় লোকজনকে আতঙ্কে বাসা-বাড়ি বা ব্যবসাপ্রতিষ্ঠান থেকে রাস্তায় বেরিয়ে আসতে দেখা গেছে।

ভূমিকম্পের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ শাহ সজিব হোসাইন।