• ৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৮ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

নগর প্রিপারেটরি স্কুল ও হাসপাতালে রোটারি ক্লাব অব মেট্রোপলিটনের বৃক্ষরোপন

bijoy71news
প্রকাশিত সেপ্টেম্বর ১৯, ২০১৮

রোটারি ক্লাব অব মেট্রোপলিটন সিলেটের পক্ষ থেকে গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণে অবস্থিত নগর প্রিপারেটরি স্কুল ও নগর হাসপাতাল প্রাঙ্গনে বৃক্ষরোপন করা হয়েছে। ১৮ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে সেগুন, আগর, তাল গাছ সহ প্রায় ৫ শতাধিক বিভিন্ন ধরণের ফলজ ও বনজ গাছ রোপন করা হয়।
উক্ত বৃক্ষরোপন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সুরমা জোনের জোনাল কো-অর্ডিনেটর পিপি নূরুল হক সোহেল, বিশেষ অতিথি ছিলেন ক্লাবের এ্যাসাইন ডেপুটি গভর্ণর মোহাম্মদ কবির উদ্দিন।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ক্লাব প্রেসিডেন্ট রোটারিয়ান আবু সুফিয়ান, ক্লাব সেক্রেটারী রোটারিয়ান ইকবাল হোসেন, ভাইস প্রেসিডেন্ট রোটারিয়ান রেহান উদ্দিন রায়হান, রোটারিয়ান আখতার চৌধুরী রুবেল, রোটারিয়ান আজিম উদ্দিন প্রমুখ।