প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধেও বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের প্রায় রুখে দিচ্ছিল ইকুয়েডর। ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের শুরুতেই ঘরের মাঠে খেলতে নেমে হঠাৎই যেন ছন্দপতন আর্জেন্টিনার। সতীর্থদের বারবার উজ্জ্বীবিত করছিলেন লিওনেল মেসি।
ম্যাচের শেষ মুহূর্তে আর্জেন্টাইন অধিনায়কের ফ্রি-কিক থেকেই দারুণ এক গোলে ডেডলক ভাঙে আকাশী-সাদারা। শুক্রবার আর্জেন্টিনার বুয়েনস আয়ার্সে ইকুয়েডরকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপ বাছাইয়ে শুভসূচনা পেল মেসি বাহিনী।
লম্বা সময় পর আবারও মাঠে নামে আকাশী নীল-সাদার আর্জেন্টিনা। কাতার বিশ্বকাপের পর চার ম্যাচ খেললেও এর সবই ছিল প্রীতি ম্যাচের অধীনে। সেই অর্থে, বিশ্বকাপ ফাইনালের পর এটাই ছিল আর্জেন্টিনার প্রথম বড় পরীক্ষা।
ঘরের মাঠে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ভালোই পরীক্ষা নিয়েছে লাতিন আমেরিকান আরেক প্রতিপক্ষ ইকুয়েডর।