• ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৪শে শাবান, ১৪৪৭ হিজরি

মিনিস্টার কাপ ১৩তম জাতীয় উশু প্রতিযোগিতা উপলক্ষে এক সমন্বয় সভা

bijoy71news
প্রকাশিত সেপ্টেম্বর ১৮, ২০১৮

সিলেট জেলা উশু এসোসিয়েশনের আয়োজনে মিনিস্টার কাপ ১৩তম জাতীয় উশু প্রতিযোগিতা উপলক্ষ্যে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৮ সেপ্টেম্বর মঙ্গলবার সন্ধ্যায় সিলেট জেলা স্টেডিয়ামের কনফারেন্স হলে উশু এসোসিয়েশনের কর্মকর্তাদের সাথে এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
সিলেট জেলা উশু এসোসিয়েশনের সহ-সভাপতি আলাউদ্দিন বাদশা’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আন্তর্জাতিক উশু কোচ মো. আনোয়ার হোসেনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ উশু এসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক দুলাল হোসেন, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় এসোসিয়েশনের কার্যকরি সদস্য আন্তর্জাতিক উশু কোচ ও জাজ আনোয়ারুল রাসেল, কার্যকরি সদস্য উস্তাদ শাকিল বাবুল, সিলেট জেলা উশু এসোসিয়েশনের সহ সভাপতি শেখ তোফায়েল আহমদ সেপুল, চাইনিজ উশু ফাইটার স্কুলের সহ সভাপতি এডভোকেট মো: মোখলিছুর রহমান, সিলেট কারাতে এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এম.এ.এ মাসুদ রানা, পাওয়ার হাউস মার্শাল একাডেমীর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মার্শাল ওয়েছ, কারাতে এসোসিয়েশনের উপদেষ্টা ফয়েজুর রহমান।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সিলেট মার্শাল আর্ট একাডেমীর প্রতিষ্ঠাতা পরিচালক জসিম উদ্দিন, সিলেট কারাতে স্কুলের চেয়ারম্যান বেলাল হোসেন বুলবুল, জেলা উশু এসোসিয়েশনের যুগ্ম সম্পাদক জাকারিয়া আহমদ, সহ সাংগঠনিক সম্পাদক দিরবান আহমেদ তিজান, দপ্তর সম্পাদক সাইফ আহমদ রুবেল, সাংস্কৃতিক সম্পাদক জাহিদ আহমেদ রুবেল, সহ সাংস্কৃতিক সম্পাদক রুবেল রাজ, সহ ক্রীড়া সম্পাদক নুরুল ইসলাম, স্কুল অব উশুর ধর্ম সম্পাদক মো. মেরাজ হোসেন চৌধুরী, সিলেট জেলা বক্সিং কোচ খালেদ আহমেদ, জেলা উশু এসোসিয়েশনের কার্যকরি সদস্য শাকিরুল ইসলাম গৌছ, সৈয়দ মুমিনুর রহমান, সিলেট জেলা কারাতে এসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক শাহীদুল ইসলাম সৌমিক, যুগ্ম সম্পাদক হাসিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক তানুন খান, সহ সাংগঠনিক সম্পাদক আহমদ সাফী, সহ সাংগঠনিক সম্পাদক মো: ইনতাজ, সহ প্রচার সম্পাদক স্বপন কুমার বড়াল, দপ্তর সম্পাদক মো: মাহবুব হোসেন, সদস্য আব্দুল কাদির সাজু, বিশিষ্ট ক্রীড়া সংগঠক মতিউর রহমান, মাহতাব আহমদ খান, আব্দুল মতিন, কারাতে ন্যাশনাল খেলোয়াড় মো: আবিদুর রহমান ফাহিম, জাতীয় ব্ল্যাক বেল্ট হোল্ডার তানভীর চৌধুরী, মো: আরিফ ওলি, উশু জাতীয় খেলোয়াড় ওমর হায়দার রিজন, চাইনিজ উশু ফাইটার স্কুলের সদস্য মুহিন মাহমুদ, মো: জামিউ, মারুফ আহমদ প্রমুখ।