• ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য পদ পেলেন সিলেটের তানজিনা মুমিন

bijoy71news
প্রকাশিত সেপ্টেম্বর ১৮, ২০১৮

জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন সিলেট ইউমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রির পরিচালক তানজিনা মুমিন আহমদ (ঝিনু)।
গত ১৩ সেপ্টেম্বর জাতীয় পার্টির চেয়ারম্যান হুসুইন মুহম্মদ এরশাদের প্রেস অ্যান্ড পলিটিক্যাল সেক্রেটারি এবং জাপার প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায় স্বাক্ষরিত একপত্রে তাঁকে এ দায়িত্ব দেওয়া হয়। তানজিনা মুমিন আহমদ (ঝিনু) দলীয় সকল কার্যক্রম এবং কর্মসূচি পালনে সকলের সহযোগিতা কামনা করেছেন।