• ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১০ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

তাপদাহ ও লোডশেডিংয়ে অতিষ্ঠ সিলেটের জনজীবন

bijoy71news
প্রকাশিত সেপ্টেম্বর ৬, ২০২৩
তাপদাহ ও লোডশেডিংয়ে অতিষ্ঠ সিলেটের জনজীবন

গোঠা সিলেটের জনজীবন তাপদাহে অতিষ্ঠ হয়ে পড়েছেন। তাপদাহে সিলেটের পরিবেশ হয়ে ওঠেছে অসহনীয়। এ অবস্থায় দীর্ঘ লোডশেডিং পরিস্থিতিকে আরো গুরুতর করে তুলেছে। একদিকে তাপদাহ অপরদিকে লোডশেডিং পরিস্থিতি অফিস ব্যবসা প্রতিষ্টানে কাজ করতে ব্যাঘাত ঘটছে। বাসা বাড়িতে অসুস্থ হয়ে পড়ছেন বয়োবৃদ্ধ লোকজন ও শিশুরা।

 

সিলেট আবহাওয়া অফিসের সহকারি আবহাওয়াবিদ শাহ মো. সজিব হোসাইন বলেছেন, সিলেট বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আগামী ২-৩ দিন এটা অব্যাহত থাকতে পারে। তবে এখনও সিলেটে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃষ্টি হলে সিলেট নগরসহ পার্শ্ববর্তী অঞ্চলে তাপমাত্রা কমে আসবে।

 

আবহাওয়াবিদ শাহ মো. সজিব হোসাইন বলেন, মঙ্গলবার (০৫ সেপ্টেম্বর) সিলেটের তাপমাত্রা ছিল ৩৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। ৩৬-৩৮ সেলসিয়াস মৃদু তাপপ্রবাহ আগামী ৭২ ঘন্টা থাকবে এবং হালকা বৃষ্টি হতে পারে বলে আবহাওয়ার পূবাভাসে বলা হয়েছে।