• ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৪শে শাবান, ১৪৪৭ হিজরি

মৌ’বাজারে বুধবারের হরতাল প্রত্যাহার

bijoy71news
প্রকাশিত সেপ্টেম্বর ১৮, ২০১৮

মৌলভীবাজারে মেডিকেল কলেজ বাস্তবায়নের দাবিতে সচেতন নাগরিক ফোরাম (সনাফ) বুধবার সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ডাকা অর্ধবেলা হরতাল প্রত্যাহার করেছে।

মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে ৩টার দিকে সংগঠনের পক্ষ থেকে সাংবাদিকদের কাছে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে হরতাল প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করা হয়।

এর আগে সোমবার সকালে মৌলভীবাজার প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন করে দ্রুত মেডিকেল কলেজ বাস্তবায়নের দাবিতে এই হরতাল কর্মসূচি ঘোষণা করেন সংগঠনের নেতৃবৃন্দ।

এর পরপরই একই দাবিতে কাজ করে আসা সব কটি সংগঠন এই হরতালের বিরোধিতা করে সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করে। স্বাস্থ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর ইতোমধ্যে মেডিকেল কলেজের ঘোষণা দেয়ার পরও এই হরতাল কর্মসূচি নিয়ে জনরোষে পড়ে সংগঠনটি। যার বিরুদ্ধে অবস্থান নেয় জেলা আওয়ামী লীগসহ সরকার দলীয় জোট, প্রশাসন এবং বিভিন্ন সামাজিক সংগঠন।

সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শরীফ খালেদ সাইফুল্লাহ ও সাংগঠনিক সম্পাদক মুনাহিম কবীর স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অচিরেই মৌলভীবাজারে মেডিকেল কলেজ স্থাপন করা হবে এই মর্মে পৌর মেয়র ফজলুর রহমানের আশ্বাসে হরতাল প্রত্যাহার করা হলো।