• ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৩শে শাবান, ১৪৪৭ হিজরি

টাইগারদের সিরিজ জয়ে প্রধানমন্ত্রীর অভিনন্দন

bijoy71news
প্রকাশিত সেপ্টেম্বর ৮, ২০২১

বি৭১নি ডেস্ক ::
এক ম্যাচ বাকি থাকতেই বাংলাদেশ-নিউজিল্যান্ড টি-২০ সিরিজ জয়লাভ করায় বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়, কোচ ও ম্যানেজারসহ সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বুধবার রাতে এক বার্তায় এ অভিনন্দন জানান প্রধানমন্ত্রী।

বুধবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের চতুর্থ টি-টোয়েন্টি ৬ উইকেটে জিতে বাংলাদেশ। এর মাধ্যমে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করল টাইগাররা।

এদিন নিউজিল্যান্ডের ৯৩ রানের সংগ্রহটাই কঠিন হয়ে উঠেছিল বাংলাদেশের জন্য। শেষ ওভারে গিয়ে জয় নিশ্চিত করে ৪ উইকেট হারিয়ে। তাতে এক ম্যাচ আগে পাঁচ ম্যাচের সিরিজ ৩-১ ব্যবধানে জিতে নেয় স্বাগতিকরা। এই প্রথম টানা তিনটি সিরিজ জিতলো বাংলাদেশ। এর আগে অস্ট্রেলিয়া ও জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতেছে মাহমুদউল্লাহরা।

এই সিরিজের আগে ‍টি-টোয়েন্টিতে কিউইদের বিপক্ষে জয়ের ইতিহাস ছিল না বাংলাদেশের। সেই তাদের বিপক্ষেই এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ জিতে নিলো মাহমুদউল্লাহরা।