• ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

জেলা পরিষদ প্রাঙ্গণে নেয়া হবে লুৎফুর রহমানের মরদেহ

bijoy71news
প্রকাশিত সেপ্টেম্বর ৩, ২০২১

বিজয় ৭১ নিউজ ডেস্ক ::

সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি প্রয়াত এডভোকেট মো. লুৎফুর রহমানের মরদেহ নেয়া হবে সিলেট জেলা পরিষদ প্রাঙ্গণে।

সর্বস্তরের জনগণের শেষ শ্রদ্ধা জানানোর উদ্দেশ্যে তাঁর মরদেহ আগামীকাল শুক্রবার সকাল ১১টায় সিলেট জেলা পরিষদ প্রাঙ্গণে নেয়া হবে। সেখানে সর্বস্তরের মানুষের পক্ষ থেকে শ্রদ্ধা জানানোর সুযোগ থাকবে।

প্রয়াত এ নেতার প্রতি শ্রদ্ধা জানাতে আগামীকাল সকাল ১১টায় সিলেট জেলা আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, আগ্রহী ব্যক্তি, সংগঠন, সংস্থার প্রতি অনুরোধ জানিয়েছেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মো. নাসির উদ্দিন খান।