ক্রীড়া ডেস্ক ::
ফিফা উইন্ডোতে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে আবারও মাঠে নামছে লাতিন আমেরিকার দেশগুলো। আগামীকাল শুক্রবার সকালে আর্জেন্টিনা-ভেনিজুয়েলার ম্যাচ দিয়ে শুরু হবে লাতিন পর্বের লড়াই।
ইতিমধ্যে নিজ নিজ দলের হয়ে অনুশীলন করেছেন নেইমার, মেসিরা। আগামীকাল শুক্রবার সকালে আলাদাভাবে মাঠে নামবে চির প্রতিদ্বন্দ্বী দল দুটি।
বাংলাদেশ সময় ভোর ৬টায় ভেনিজুয়েলার বিপক্ষে ঘরের মাঠ কারাকাসে খেলতে নামবে সদ্য কোপাজয়ী আলবিসেলেস্তারা। একই দিন এক ঘণ্টা পরই অর্থাৎ সকাল ৭টায় চিলির বিপক্ষে খেলতে নামবে ব্রাজিল।
বাছাই পর্বে এখন পর্যন্ত ছয় ম্যাচ খেলে তিনটিতে জয় এবং তিন ম্যাচ ড্র করেছে আলবিসেস্তেরা। বিপরীতে ছয় ম্যাচের সবকয়টিতেই জিতে টেবিলের শীর্ষে ব্রাজিল।
এদিকে, আগামী রোববার নিজেদের মাঠে আর্জেন্টিনার মুখোমুখি হচ্ছে ব্রাজিল। ইংলিশ লিগের ফুটবলারদের না পাওয়ায় নেইমারের উপরই ভরসা করতে হচ্ছে ব্রাজিল কোচ তিতেকে।