• ২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৩ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

নতুন একটি বিজ্ঞাপনে জয়া

bijoy71news
প্রকাশিত জুন ২২, ২০২১
নতুন একটি বিজ্ঞাপনে জয়া

বি৭১নি ডেস্ক ::
বাংলাদেশ এবং ভারতের কলকাতা-এই দুই ইন্ডাস্ট্রির ছবিতে অভিনয় নিয়েই গত কয়েক বছর ব্যস্ত রয়েছেন জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। তবে মাঝে মধ্যে বিজ্ঞাপনেও দেখা যায় তাকে। সেই ধারাবাহিকতায় দীর্ঘদিন পর নতুন একটি বিজ্ঞাপনে অভিনয় করেছেন এ অভিনেত্রী। সম্প্রতি রাজধানীর বনশ্রীতে বিজ্ঞাপনটি চিত্রায়নের কাজ শেষ হয়েছে। এটি নির্মাণ করেছেন আদনান আল রাজীব।
এ নির্মাতার সঙ্গে জয়ার এটিই প্রথম কাজ। নির্মাতা জানিয়েছেন, কী ধরনের পণ্যের বিজ্ঞাপনে জয়া অভিনয় করেছেন সেটি এখনই বলা যাবে না। ক্যাম্পেইন শুরু হলে প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকেই বিস্তারিত জানানো হবে। এতে অভিনয় প্রসঙ্গে জয়া বলেন, ‘কিছু বাধ্যবাধকতা থাকায় এখনই বিস্তারিত কিছু বলতে পারছি না। তবে দীর্ঘদিন পর ভালো একটি কাজ হয়েছে এটি বলতে পারি। নির্মাতার সঙ্গে এবারই প্রথম কাজ করেছি।
দারুণ অভিজ্ঞতা হয়েছে। আশা করছি বিজ্ঞাপনটি দর্শকদের ভালো লাগবে।’ নির্মাতা আদনান আল রাজীব বলেন, ‘প্রথমবার কাজ করেছি জয়া আহসানের সঙ্গে। তিনি এত বেশি কমফোর্টেবল যে, ছোট-বড় সবার সঙ্গে সহজেই মিশে যান। তার সঙ্গে কাজ করে চমৎকার এক অভিজ্ঞতা হয়েছে।’ বিজ্ঞাপনটি শিগ্গির টিভি ও অনলাইন প্ল্যাটফরমে প্রচার হবে।