• ২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৩ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

দিশা-টাইগার শ্রফের গাড়ি আটকালো পুলিশ

bijoy71news
প্রকাশিত জুন ২, ২০২১
দিশা-টাইগার শ্রফের গাড়ি আটকালো পুলিশ

বি৭১নি ডেস্ক ::
গাড়ি চালানোর সময় বেশ বিপাকে পড়তে হয়েছে বলিউডের জনপ্রিয় অভিনেতা টাইগার শ্রফ আর দিশা পাটানিকে। মঙ্গলবার মুম্বাইয়ের ব্যান্ডস্ট্যান্ড এলাকা থেকে তাদের গাড়ি আটক করে পুলিশ।
লকডাউন আইন না মানায় তাদের গাড়িটি আটকানো হয় বলে টাইমস অব ইন্ডিয়া বুধবার এক প্রতিবেদনে জানিয়েছে।
ওই প্রতিবেদনে বলা হয়েছে, টাইগার আর দিশা জিম থেকে ফিরছিলেন। গাড়ির সামনে ছিলেন দিশা। আর টাইগার বসেছিলেন গাড়ির পেছনের সিটে। এসময় লকডাউন আইন অমান্যের অভিযোগে পুলিশ এই জুটিকে আটকায়। পরে আধার কার্ড দেখে অন্যান্য আনুষ্ঠানিকতা শেষে তাদের ছেড়ে দেওয়া হয় বলে টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে।
টাইগার ও দিশার মধ্যে প্রেমের সম্পর্ক চলছে বলে বলিউড পাড়ায় জোর গুঞ্জন শোনা যাচ্ছে। যদিও এই তারা প্রেমের বিষয়টি গুজব বলে উড়িয়ে দিয়ে নিজেদের ‘স্রেফ বন্ধু’ বলেই দাবি করে আসছেন।