• ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১০ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

‘মুরালিফিজুর’

bijoy71news
প্রকাশিত মে ৩১, ২০২১
‘মুরালিফিজুর’

বি৭১নি ডেস্ক ::
বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমানকে ‘কাটার মাস্টার’ নামে চেনে গোটা বিশ্ব। ক্রিকেটে মোস্তাফিজের মূল অস্ত্রেই কাটার। তার কাটারে বোকা হয়েছেন বহু নামকরা ব্যাটসম্যান।
দেশের বাইরের অনেকে মোস্তাফিজের নাম ছোট করে ’দ্য ফিজ’ বা ’ফিজ’ বলে ডাকেন।
এবার আইপিএল খেলতে গিয়ে নতুন নাম পেয়েছেন মোস্তাফিজ। শ্রীলংকার কিংবদন্তি স্পিনার মুত্তিয়া মুরালিধরনের নামের সঙ্গে মিল রেখে তাকে অনেকে এখন ডাকেন মুরালিফিজুর।
বিশেষ করে ভারতের সোশ্যাল মিডিয়ায় মোস্তাফিজুর রহমানকে ’মুরালিফিজুর’ বলা হচ্ছে বেশ কিছু দিন ধরে। ভারতীয়রা বলছেন, মুরালির সঙ্গে মোস্তাফিজের বোলিং অ্যাকশনের মিল রয়েছে।
মোস্তাফিজের দল রাজস্থান রয়্যালসও এ নিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছে। যেখানে মোস্তাফিজ ও মুরালিধরনের বোলিং অ্যাকশনের ছবি পাশাপাশি পোস্ট করে তাদের মিল খোঁজা হয়েছে সেখানে।