• ২রা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৪ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

যাকে পাই ধরে ধরে মেকআপ করে যাই

bijoy71news
প্রকাশিত মে ৩১, ২০২১
যাকে পাই ধরে ধরে মেকআপ করে যাই

বি৭১নি ডেস্ক ::
ঢালিউডের জনপ্রিয় তারকা মাহিয়া মাহির বিচ্ছেদ হয়ে গেছে। ২ বছর আগে স্বামী পারভেজ মাহমুদ অপুর সঙ্গে ছাড়াছাড়ি হলেও এতদিন গোপন রেখেছিলেন তিনি। সম্প্রতি ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বিচ্ছেদের কথা জানান এ অভিনেত্রী।
বিচ্ছেদের খবর জানিয়ে মাহিয়া মাহি গেছেন চাঁপাইনবাবগঞ্জে দাদার বাড়িতে। সেখানে ফুফাতো বোনসহ কাজিনদের সঙ্গে দারুণ সময় কাটাচ্ছেন বলে জানিয়েছেন ‘অগ্নি’খ্যাত এ নায়িকা।
মাহি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ভিডিও প্রকাশ করে ক্যাপশনে লিখেছেন, ‘কোনো কাজ নাই ভাই, যাকে পাই তাই ধরে ধরে মেকআপ করে যাই।’
ভিডিওতে দেখা যাচ্ছে, মাহি তার ফুফাতো বোনকে মেকআপ করে দিচ্ছেন।
তবে মাহি দারুণ সময় কাটালেও বিচ্ছেদ নিয়ে এখনও ধোয়াশা কাটেনি। কাগজে কলমে এখনও বিচ্ছেদ হয়নি বলে দাবি করেছেন অপু।