• ৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৩শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৮ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

সিলেটে বাসের ধাক্কায় কিশোর নিহত

bijoy71news
প্রকাশিত মে ২৫, ২০২১
সিলেটে বাসের ধাক্কায় কিশোর নিহত

নিজস্ব প্রতিবেদক ::
সিলেটের দক্ষিণ সুরমায় বাসের ধাক্কায় এক কিশোর নিহত হয়েছে। নিহত ফরহাদ হোসেন বিশ্বনাথ উপজেলার হরলিকস গ্রামের আছকির আলীর ছেলে।

সোমবার সন্ধ্যায় দক্ষিণ সুরমার ফাঁসিরগাছ নামক স্থানে একটি যাত্রীবাহী বাস অটোরিকশাকে পেছন দিক থেকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।

জানা যায়, সিলেটগামী সিএনজি চালিত অটোরিকশাকে দ্রুতগামী একটি বাস পিছন থেকে ধাক্কা দিলে সিএনজি অটোরিকশা উল্টে যায়। এতে চারজন আহত হন। আশঙ্কাজনক অবস্থায় ফরহাদকে ওসমানী হাসপাতালে নেয়ার পথে মারা যায়।