• ৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৩শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৮ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

অবৈধভাবে টিলা কাটায় এক লক্ষ টাকা জরিমানা

bijoy71news
প্রকাশিত মে ২৩, ২০২১
অবৈধভাবে টিলা কাটায় এক লক্ষ টাকা জরিমানা

জুড়ী প্রতিনিধি ::
মৌলভীবাজারের জুড়ীতে অবৈধভাবে টিলা কাটার অপরাধে এমাদ খান নামে এক ব্যক্তিকে এক লক্ষ টাকা জরিমানা আরোপ ও আদায় করেছে ভ্রাম্যমান আদালত।

রবিবার দুপুরে উপজেলার গোয়ালবাড়ী খান টিলা এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন জুড়ী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান।

জানা যায়, গোয়ালবাড়ি ইউনিয়নের খান টিলা এলাকায় অবাধে টিলা কাটা হচ্ছে, গোপন সূত্রের এমন খবরে সরেজমিন পরিদর্শনে যান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান।

অভিযোগের সত্যতা পেয়ে তাৎক্ষণিক ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এ সময় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ৪(চ) ধারা লঙ্ঘনের দায়ে উক্ত আইনরে ১৫ (১) ধারা মোতাবকে টিলা কর্তনকারী এমাদ খানকে এক লক্ষ টাকা অর্থদন্ড প্রদান করেন। বর্ণিত অর্থ তাৎক্ষণিক ভাবে আদায় করা হয়। অভিযান কালে জুড়ী থানার পুলিশ উপস্থিত ছিল।

জানতে চাইলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোস্তাফিজুর রহমান বলেন, টিলা কাটার খবর পেলে যে কোনো সময় অভিযান পরিচালনা করা হইবে। জনসাধারণ যাতে কেউ বেআইনিভাবে টিলা না কাটে এ জন্য সবাইকে সচেতন থাকতে হবে।