• ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৪শে শাবান, ১৪৪৭ হিজরি

আমি তোমাদের আজীবন মিস করব

bijoy71news
প্রকাশিত মে ২৩, ২০২১
আমি তোমাদের আজীবন মিস করব

বি৭১নি ডেস্ক ::
স্বামী মাহমুদ পারভেজ অপুর সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দিয়েছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। গত কয়েকদিন থেকে তারা আলাদা থাকছেন।

রোববার সকালে মাহিয়া মাহি গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে শনিবার দিনগত রাতে একটি স্ট্যাটাস দেন মাহি। সেখানে তিনি লেখেন, ‘এই পৃথিবীর সবচেয়ে ভালো মানুষটার সঙ্গে থাকতে না পারাটা অনেক বড় ব্যর্থতা।’
মাহি তার পোস্টে শ্বশুরবাড়ির কথা উল্লেখ করেছেন। তিনি লেখেন, ‘পৃথিবীর শ্রেষ্ঠ শ্বশুরবাড়ির মানুষগুলোকে আর কাছ থেকে না দেখতে পাওয়াটা, বাবার মুখ থেকে মা জননী, বড় বাবার মুখ থেকে সুনামাই শোনার অধিকার হারিয়ে ফেলাটা সবচেয়ে বড় অপারগতা।’
‘আমাকে মাফ করে দিও। তোমরা ভালো থেকো। আমি তোমাদের আজীবন মিস করব।’
তবে বিচ্ছেদের কারণ সম্পর্কে কিছুই জানাননি মাহি। গণমাধ্যমকেও তিনি বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তার অনুরোধ এ নিয়ে কোনও নেতিবাচক সংবাদ যেন না প্রকাশ হয়।