• ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১০ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

ইমরুলের প্রাথমিক স্কোয়াডে রাখার কারণ খোলাশা করেছেন

bijoy71news
প্রকাশিত মে ২২, ২০২১
ইমরুলের প্রাথমিক স্কোয়াডে রাখার কারণ খোলাশা করেছেন

বি৭১নি ডেস্ক ::
শ্রীলংকার বিপক্ষে ওয়ানডে স্কোয়াডে এবারও ঠাঁই হয়নি ইমরুল কায়েসের। যদিও প্রাথমিক স্কোয়াডে ছিলেন তিনি। ব্যাপারটা দুর্ভাগ্যই বটে এ বাহাঁতি ব্যাটম্যানের জন্য।
মূল স্কোয়াড ঘোষণার পর ইমরুলের ঠাঁই না পাওয়া নিয়ে ক্রিকেটপ্রেমীদের মধ্যে সোরগোলের সৃষ্টি হয়েছে।
এ নিয়ে বারংবার প্রশ্ন শুনতে হচ্ছে নির্বাচক প্যানেলকে। এতে কিছুটা বিরক্ত জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু।
বিতর্কিত সব প্রশ্নের অবসান ঘটাতে অবশেষে ইমরুলকে মূল স্কোয়াডে না রাখার কারণ ব্যাখ্যা করেছেন তিনি।
তবে প্রাথমিক স্কোয়াডে রাখার কারণ খোলাশা করেছেন প্রধান নির্বাচক।
নান্নু বলেন, ‘ডমেস্টিকে কি আউটস্ট্যান্ডিং পারফরম্যান্স করছে ও? দলের লিস্ট লম্বা আমি তো করতেই পারি। ৩০ জনের তালিকা আমি করি সবসময়ই। যেহেতু আমাদের ‘এ’ দলের কোনো খেলা নেই, তাই আমাদের কিছু খেলোয়াড় তৈরি রাখতে হবে। সামনে তো অনেক খেলা, পর্যাপ্ত খেলোয়াড় না থাকলে অসুবিধা।’
নান্নু আরও বলেন, ‘এই কোভিড সিচুয়েশনে বায়োবাবলে রেখে খেলোয়াড়দের খেলানো অনেক কষ্টকর। আল্লাহ না করুক, কেউ অসুস্থ হলে কী করব? তখন এই লম্বা তালিকা কাজে লাগবে। কারণ বলা যায় না কাকে কখন দরকার হয়। সেজন্য এরকম করছি আমরা।’
বাংলাদেশের জার্সিতে ইমরুল সর্বশেষ খেলেছেন ২০১৯ সালের নভেম্বরে, ভারতের বিপক্ষে টেস্টে। সর্বশেষ ওয়ানডে খেলেছেন ২০১৮ সালের ডিসেম্বরে। এরপর আর দলে ঠাঁই হয়নি তার।