• ১০ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৭শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ২২শে শাবান, ১৪৪৭ হিজরি

যায়েদ আহমদকে স্বেচ্ছাসেবক লীগ জেলরোড ব্লকের সংবর্ধনা

bijoy71news
প্রকাশিত সেপ্টেম্বর ১৬, ২০১৮

স্বেচ্ছাসেবক লীগ জেলরোড ব্লকের কর্মী ও মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান যায়েদ আহমদকে ১৬নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের নব গঠিত কমিটির মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মনোনীত করায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। ১৬ সেপ্টেম্বর রাতে স্বেচ্ছাসেবক লীগ জেলরোড ব্লকের পক্ষ থেকে তাকে এ সংবর্ধনা জানানো হয়।
সংবর্ধনাপ্রদানকালে উপস্থিত ছিলেন, শাহপরান থানা স্বেচ্ছাসেবক লীগ নেতা রায়েছ আহমদ, আব্দুল কুদ্দুস, আরো উপস্তিত ১৬ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি বরুন বৈদ্য, সাংগঠনিক সম্পাদক শিপলু আহমদ, প্রচার সম্পাদক ইউসুফ আহমদ, ১৬ নং স্বেচ্ছাসেবক লীগ নেতা শাকিল আহমদ, সুমন আহমদ, নাঈম আহমদ, ২৪নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগ নেতা সোহাগ আহমদ, আলম আহমদ প্রমুখ।