• ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১০ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

মৌসুম শেষে বিদায় নেবেন জিদান

bijoy71news
প্রকাশিত মে ১৭, ২০২১
মৌসুম শেষে বিদায় নেবেন জিদান

বি৭১নি ডেস্ক ::
জিনেদিন জিদান এখনও ক্লাব ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণা দেননি। তবে স্প্যানিশ সংবাদ মাধ্যম মার্কা জানিয়েছে, রিয়ালের খেলোয়াড়দের জিদান জানিয়ে দিয়েছেন, মৌসুম শেষে বিদায় নেবেন তিনি।
সংবাদ সম্মেলনেও জিদানের কণ্ঠে ছিল বিদায়ের সুর। তিনি বলেছেন, কখনো কখনো পরিস্থিতি বিবেচনায় থেকে যেতে হয়। আবার এমন সময়ও আসে যখন সবার ভালোর জন্য চলে যেতে হয়।
ইতালির মিডিয়ার খবর- রিয়াল ছেড়ে আগামী মৌসুমে নিজের আরেক সাবেক ক্লাব জুভেন্টাসের কোচ হতে পারেন জিদান। রিয়ালে তার সম্ভাব্য উত্তরসূরি হওয়ার লড়াইয়ে এগিয়ে আছেন আরেক ক্লাব কিংবদন্তি রাউল গঞ্জালেস। রাউল বর্তমানে রিয়ালের যুবদল কাস্তিয়ার কোচ।
জিদান প্রথম রিয়ালের দায়িত্ব নিয়েছিলেন ২০১৬ সালে। টানা তিন মৌসুমে দলকে চ্যাম্পিয়ন্স লিগ জিতিয়ে ২০১৮ সালে আচমকা কোচের পদ থেকে সরে দাঁড়ান। কিন্তু দলের প্রয়োজনে পরের বছর ফের রিয়ালের হাল ধরেন তিনি।