• ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৪শে শাবান, ১৪৪৭ হিজরি

বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা টুলটিকর ইউপি শাখা সভাপতির জন্মদিন পালন

bijoy71news
প্রকাশিত সেপ্টেম্বর ১৬, ২০১৮

বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা টুলটিকর ইউপি শাখার সভাপতি মেহেদী হাসানের জন্মদিন পালন করা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন, সিলেট জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাবেক সাংসদ শফিকুর রহমান চৌধুরী। ১৬ সেপ্টেম্বর শনিবার প্রধান অতিথির বাসভবনে এ জন্মদিন উদযপান করা হয়।
এতে উপস্থিত ছিলেন, সিলেট মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান আসাদ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি মুহিব সালাম রিজভী, কেন্দ্রীয় তাঁতীলীগের সদস্য কালাম আহমদ, মহানগর যুবলীগ নেতা জামাল উদ্দিন, জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি রাশিদুল ইসলাম রাশেদ, সাধারণ সম্পাদক ইমদাদুল ইসলাম পাপ্পু, বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা টুলটিকর ইউপির সাধারণ সম্পাদক বিপ্লব সূত্রধর, ২১নং ওয়ার্ড আওয়ামীলীগ সদস্য আব্দুল কাইয়ুম জুয়েল, জেলা ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক ইশতিয়াক চৌধুরী, সহ সভাপতি মহরম আলী, মহানগর ছাত্রলীগ নেতা তানভির আহমদ, তারেক, অকেন্দ, সাহিন, হৃদয়, রাফাত, ইমরান, আলিম, নাহিদ প্রমুখ।