• ৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৩শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৮ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

ইফতারি না দেয়ায় স্ত্রীকে বেঁধে নির্যাতন

bijoy71news
প্রকাশিত মে ৯, ২০২১
ইফতারি না দেয়ায় স্ত্রীকে বেঁধে নির্যাতন

এবার ওসমানীনগরে ইফতারি না দেয়ায় স্ত্রীকে বেঁধে শশুরকে ডেকে এনে চর থাপ্পড়ের মত মর্মান্তিক ঘটনা ঘটেছে। রোববার (৯ মে) সকাল ৯ টায় ওসমানীনগর উপজেলার সাদিপুর ইউনিয়নের চরসম্মানপুর জামাতার বাড়িতে এ ঘটনা ঘটে।
এ ব্যাপারে মেয়ের পিতা আব্দুশ শহীদ বাদী হয়ে ওসমানীনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
জানা যায়, প্রায় দেড় বছর পূর্বে ওসমানীনগর উপজেলার সাদিপুর ইউনিয়নের দক্ষিণ কালনিরচর গ্রামের আব্দুশ শহীদের মেয়েকে বিয়ে করেন একই ইউনিয়নের চরসম্মানপুর গ্রামের আমীর ছেলে মামুন মিয়া।
রোববার (৯ মে) ইফতার ও ঈদের নতুন কাপড়ের জন্য মেয়েকে নির্যাতন করছেন মামুন মিয়া এমন খবর পেয়ে পিতা আব্দুশ শহীদ মেয়ের বাড়িতে গেলে এবং বিষয়টি জানতে চাইলে তাকে মারধর করা হয়।
আর শহীদের মেয়ে জাহেদাকে তার স্বামী মামুন, শশুর আমির আলী ও ননদ মুর্শেদা বেগম মিলে নির্যাতন করে খাটের নিছে বেঁধে রাখে।
নির্যাতিতার ভাই আব্দুল তাহিদ বলেন, আমরা একবার ইফতারি আমার বোনের বাড়ি দিয়েছি। এখন ঈদের নতুন কাপড় দেয়ার জন্য চাপ দিচ্ছে এবং সাথে আবার ইফতারি দেয়ার কথা বলে এবং নির্যাতন করে। নির্যাতনের খবর পেয়ে আমার বাবা ঘটনাস্থলে গেলে তারা চর থাপ্পড় মারে। এ ব্যাপারে আমার বাবা বাদী হয়ে ওসমাননীনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
ওসমাননীগর থানার ওসি শ্যামল বনিক বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনার সত্যতা নিশ্চিত হতে ঘটনাস্থলে পুলিশ প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য, গত শনিবার একই উপজেলার উসমানপুর ইউনিয়নের তাহিরপুর গ্রামে ইফতারি ও ঈদের নতুন কাপড়কে কেন্দ্র করে গৃহবধূকে হত্যা করা হয়।