• ২রা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৪ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

শ্রীলংকা আগ্রহী আইপিএলের বাকি ম্যাচ আয়োজনে

bijoy71news
প্রকাশিত মে ৯, ২০২১
শ্রীলংকা আগ্রহী আইপিএলের বাকি ম্যাচ আয়োজনে

বি৭১নি ডেস্ক ::
ভারতে করোনাভাইরাস সংক্রমণ ঊর্ধ্বমুখী হওয়ায় মাঝপথেই বন্ধ হয়ে যায় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। টি-টোয়েন্টির এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের বাকি ম্যাচগুলো আয়োজন করতে না পারলে প্রায় ৩ হাজার কোটি টাকা লোকসানে পড়বে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই)।
আর্থিক সেই ক্ষতি এড়াতে যে কোনো ভেন্যুতে আইপিএলের বাকি ম্যাচগুলো আয়োজন করতে চায় ভারত।
ভারতের আইপিএল আয়োজনে আগ্রহী আছে শ্রীলংকা ক্রিকেট বোর্ড (এসএলসি)।
শ্রীলংকার ক্রিকেট বোর্ডের ম্যানেজিং কমিটির প্রধান অর্জুনা ডি সিলভা বলেছেন, আমরা শুনেছি আইপিএল আয়োজনে আরব আমিরাতকে ভাবছে ভারতীয় বোর্ড। তারা চাইলে আমাদের দেশে আইপিএল আয়োজন করতে পারে। কারণ জুলাই-আগস্টে আমাদের পরিকল্পনা আছে লংকান প্রিমিয়র লিগ আয়োজনের। ভারত চাইলে সেপ্টেম্বরে আইপিএল আমাদের এখানে আয়োজন করতে পারে। তখন আমাদের মাঠ ও স্টেডিয়ামগুলো প্রস্তুত থাকবে।