তাছলিমা আফরিন আঁখি ::
সিলেট -৪ আসনের সাবেক সাংসদ দিলদার হোসেন সেলিমের মৃত্যুতে জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সাইফুদ্দিন খালেদ শোক প্রকাশ করেছেন।
শোক বার্তায় মোহাম্মদ সাইফুদ্দিন খালেদ বলেন, সিলেট -৪ আসনের সাবেক সাংসদ, বিএনপির কেন্দ্রীয় নেতা, সিলেটের একজন পরিচ্ছন্ন রাজনীতিক দিলদার হোসেন সেলিম ভাই আর নেই।
ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন।
আমি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।
আল্লাহ উনাকে জান্নাতুল ফেরদৌস নসীব করুন, আমিন।