• ২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৩ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

শুটিংয়ে ফিরবেন আবুল হায়াত তিন মাস পর

bijoy71news
প্রকাশিত মে ৪, ২০২১
শুটিংয়ে ফিরবেন আবুল হায়াত তিন মাস পর

বি৭১নি ডেস্ক ::
গত মার্চের শেষ দিকে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন প্রখ্যাত অভিনেতা আবুল হায়াত। চিকিৎসার জন্য হাসপাতালেও ভর্তি হতে হয়েছিল তাকে।
কিছুদিন আগে ভাইরাস থেকে মুক্তি মিলেছে তার। তবে শারীরিক কিছু জটিলতা নিয়েই এখন দিনাতিপাত করছেন। বর্তমানে চিকিৎসকের পরামর্শ অনুসরণ করেই চলছেন এ অভিনেতা। চিকিৎসকরা আগামী তিন মাস কাজ থেকে দূরে থাকতে বলেছেন তাকে।
তাই তিন মাস পরই শুটিংয়ে ফেরার কথা জানিয়েছেন তিনি। এ প্রসঙ্গে আবুল হায়াত বলেন, ‘কিছু শারীরিক জটিলতা আছে। চিকিৎসকরা বলেছেন, পুষ্টিকর খাবার খাওয়ার জন্য। আমি সেভাবেই চলছি। আমি এখনই অভিনয়ে ফিরছি না। শরীরটা পুরোপুরি নিয়ন্ত্রণে এলেই কাজ শুরু করব। তবে আগের মতো ব্যস্ত হব না। পছন্দের অল্প কিছু কাজে যুক্ত হব।’