• ২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৩ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

‘বুড়া জামাই-২’

bijoy71news
প্রকাশিত মে ৪, ২০২১
‘বুড়া জামাই-২’

বি৭১নি ডেস্ক ::
নাটকে নানা ধরনের চরিত্রে অভিনয় করে প্রশংসিত জাহিদ হাসান। এ জনপ্রিয় অভিনেতাকে হাস্যরসাত্মক গল্পের নাটকেই বেশি দেখা যায়। তেমনই গল্পের একটি নাটক ‘বুড়া জামাই-২’। রোহান আহমেদ রুবেল ও হানিফ খানের যৌথ পরিচালনায় নাটকের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জাহিদ হাসান। এতে তার বউয়ের চরিত্রে অভিনয় করেছেন মিম মানতাসা।
নাটকটি ঈদে বৈশাখী টিভিতে প্রচার হবে। নাটকের শুটিংয়ের সময় এভাবেই ক্যামেরাবন্দি হয়েছেন তারা দু’জন। এটি ছাড়াও জাহিদ হাসান ঈদের জন্য করোনার দ্বিতীয় ঢেউ শুরু হওয়ার আগেই আরও কয়েকটি নাটকে অভিনয় করেছেন বলে জানিয়েছেন।