বি৭১নি ডেস্ক ::
সত্যজিৎ রায়ের ‘অশনি সংকেত’ ছবির মাধ্যমে প্রখ্যাত এ চলচ্চিত্রকারের সঙ্গে চিত্রনায়িকা ববিতার এক মধুর সম্পর্ক তৈরি হয়।
তার আন্তর্জাতিক পরিচিতিও গড়ে ওঠে এ নির্মাতার সঙ্গে কাজ করে। জহির রায়হানের হাত ধরে রুপালি পর্দায় এলেও সত্যজিৎ রায়কেই গুরু মানতেন এ অভিনেত্রী।
সম্প্রতি ইন্টারনেটে প্রকাশিত একটি ছবিতে দেখা গেছে, গত ২ মে সত্যজিৎ রায়ের শততম জন্মদিন উপলক্ষে তাকে নিয়ে লেখা একটি বই হাতে প্রিয় নির্মাতার প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করছেন ববিতা।