• ৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৯শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

শাহী ঈদগাহে ইয়াবা ও হেরোইনসহ যুবক আটক

bijoy71news
প্রকাশিত এপ্রিল ২৮, ২০২১
শাহী ঈদগাহে ইয়াবা ও হেরোইনসহ যুবক আটক

নিজস্ব প্রতিবেদক:: সিলেট নগরীর শাহী ঈদগাহ এলাকায় ২৫ পিস ইয়াবা ও ৭১ পুরিয়া হেরোইনসহ ইমন আহম্মেদ রাসেল (২০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।
মঙ্গলবার (২৭ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে অতিরিক্ত পুলিশ সুপার মো. সামিউল আলম ও সিনিয়র এএসপি লুৎফর রহমানের নেতৃত্বে র‍্যাব-৯ সিলেটের ইসলামপুর ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পূর্ব শাহী ঈদগাহ (টিবি গেইট) থেকে তাকে আটক করে।
আটক মাদক ব্যবসায়ী দক্ষিণ সুরমার দক্ষিণ খোজারখলা গ্রামের সিরাজুল ইসলাম সেলিমের ছেলে।
পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে মাদক আইনে মামলা দায়েরপূর্বক তাকে এসএমপির কোতয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার এএসপি ওবাইন।