• ৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৯শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

ওসমানীতে অজ্ঞাত নারীর লাশ

bijoy71news
প্রকাশিত এপ্রিল ২৮, ২০২১
ওসমানীতে অজ্ঞাত নারীর লাশ

নিজস্ব প্রতিবেদক:: সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে থাকা অজ্ঞাত এক নারীর লাশের স্বজনদের সন্ধান চায় পুলিশ।
মঙ্গলবার (২৮ এপ্রিল) রাত আনুমানিক ১২ টা ৫০ মিনিটের দিকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মূল ভবনের সিঁড়ির পাশে ওই নারীকে অসুস্থ অবস্থায় পড়ে থাকতে দেখে লোকজন পুলিশকে খবর দিলে পুলিশ তাকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
বর্তমানে লাশটি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) বিএম আশরাফ উল্যাহ তাহের।
অজ্ঞাত এ লাশের আনুমানিক বয়স ৫৫ বছর হতে পারে বলে ধারণা পুলিশের।